ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫, ৩ জুলাই ২০২৩
আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ২
ফাইল ফটো

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহেদ বেপারীর নেতৃত্বে হামলায় গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজন আহত হয়েছেন। আহত দুইজনকে গৈলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্র সৌরভ মোল্লার বিয়ের অনুষ্ঠান থেকে শনিবার রাত ১২টার দিকে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় গৈলা এতিমখানার কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহেদ বেপারীর নেতৃত্বে ৪-৫ জনের একটি দল হামলা চালায়।

পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ছাত্রদলের সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের হামলায় শফিকুল ইসলাম টিটু তালুকদার ও চেয়ারম্যানের চাচাতো ভাই আসিফ তালুকদার আহত হন। তাদের ঐ রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সুমন জানান, ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!