ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, গত ২৫ জুন বিকেলে ৭ বছরের এক শিশু তার বোনের বাড়িতে বেড়াতে যায়। পরদিন (২৬ জুন) সকাল ১১টার দিকে টিনশেড ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন দুলাভাই। পরে তার কান্না শুনে বোনসহ বাড়ির লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান নজরুল। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মেয়ের জামাই নজরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে, থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)