ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা লুট, ৯ ডাকাত গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২ জুলাই ২০২৩
গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা লুট, ৯ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকায় গরু বিক্রি করে ১৪ লাখ টাকা নিয়ে ৫ ব্যবসায়ী বাড়ি ফেরার পথে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় ৯ ডাকাত সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে লুট হওয়া ৪ লাখ ৯৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

নিহত শহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, ইনসানুল, আরিফ, মিঠুন, শাহ আলম, রুবেল, সোহাগ, সুজন, রেজাউল এবং রসুল।

Advertisement

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার (২৭ জুন) রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে ওঠেন পাঁচজন ব্যবসায়ী। পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে ঐ ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের থাকা গরু বিক্রির ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা লুটে নেয় ডাকাতরা। এ সময় নিহত শহিদুল ইসলামের থেকে গরু বিক্রির টাকা চাইলে তিনি অস্বীকার করলে তাকে মারপিট করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতদল।

সেই রাতেই তার মরদেহ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ফিলিংস্টেশনের পশ্চিমে ব্রিজের নিচে ফেলে দেয়। এছাড়াও আ. সালাম নামে অপর জনকে চাটমোহরগামী রাস্তায় হান্ডিয়াল নামক স্থানে ভাঙ্গা ব্রিজের সামনে চলন্ত ট্রাক থেকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে দেয়। অপর তিন ব্যবসায়ী নূর আলম, রেজাউল করিম, ইউনুছ আলীকে ফেলে দেয়।

এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য ও টাকা উদ্ধারে অভিযানে নামে। পরে নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যদের গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!