ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৩, ২ জুলাই ২০২৩
ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় ৪ জন গ্রেফতার
নিহত মনিরুজ্জামান তালুকদার

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) গোলাম সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় আমরা চারজনকে গ্রেফতার করেছি। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান চলমান বিধায় তাদের সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। সবাই গ্রেফতার হলে বিস্তারিত জানানো হবে।

শনিবার ভোররাত সোয়া ৪টার দিকে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নিহত হন। নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!