গৃহবধূ নাজমা বেগম ঐ গ্রামের হাসান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, নাজমা তাদের বাড়িতে গরুর খাবারের জন্য মোটরচালিত মেশিন দিয়ে ধানের খড় কাটতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ ঘটনা দেখে আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।