ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১ জুলাই ২০২৩
সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মৃত সাদ- ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে সাদ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার যাত্রাবাড়ির আহসান উল্লাহর ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যান সাদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান সাদ।

বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের অবহিত করলে তারা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!