ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৩০ জুন ২০২৩
ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
ফাইল ফটো

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের পাঁচদিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। তবে এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। শুক্রবার দুপুরে শিবচর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সামরাজ ঘাটের আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, হারুন দর্জি, শরিফ হোসেন, মো. ছত্তর হাওলাদার, নুর ইসলাম, ফজলে করিম। তারা সবাই চরফ্যাশনের বাসিন্দা।

Advertisement

জানা যায়, গত ২৫ জুন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ১১ জেলে। ঐদিন সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জেলে নিখোঁজ হয়। তবে নিখোঁজের পরদিন রাঙাবালি থেকে চার জেলে উদ্ধার হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটায় ঝামেলা পড়ার ভয়ে উদ্ধার চারজন ট্রলারডুবির বিষয়টি প্রশাসনকে জানাননি। তবে নিখোঁজদের স্বজনরা ট্রলার নিয়ে নিজেরাই খোঁজা শুরু করেন। অবশেষে নিখোঁজের পাঁচদিন পর ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!