ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২৮ জুন ২০২৩
চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়
ফাইল ফটো

চট্টগ্রাম নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদুল আজহার দুইটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

চসিকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত।

Advertisement

অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লার জামে মসজিদ এবং চসিকের তত্ত্বাবধানে দেড় শতাধিক জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!