ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ২৭ জুন ২০২৩
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায়
ফাইল ফটো

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এ ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!