মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ মেহেরপুর শহরের বেড়পাড়ার সাইফুল ইসলামের ছেলে। আবু সাঈদ স্থানীয় দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার হেফজো বিভাগের ছাত্র ছিল।
সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদরাসা থেকে বাড়ি ফিরে সাঈদ গোসল করতে ভৈরব নদে যায়। এরপর আর ফিরে আসেনি। একঘণ্টা পার হয়ে গেলে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে নদে ভাসতে দেখেন। পরে তারা মরদেহ উদ্ধার করেন।
.png)