ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ৫৬ কেজি গাঁজাসহ আটক ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৭ জুন ২০২৩
রাজশাহীতে ৫৬ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসার সময় আটক হয়েছেন ট্রাকচালক ও তার সহযোগী। এ সময় বস্তা বোঝায় ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাকটি আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বাগমারা উপজেলার বুরজোতকোর গ্রামের জেকের হোসেনের ছেলে ট্রাকচালক জিল্লুর রহমান ওরফে মমিন এবং তার সহযোগী বানাইপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে তুষার ইসলাম রবিউল।

Advertisement

জেলা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল হাই জানান, রাজশাহী জেলায় স্মরণকালের বৃহত্তম গাঁজার চালান এটি। আটককৃতরা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছেন, আসন্ন ঈদে বাগমারাসহ আশেপাশের এলাকায় সরবরাহের জন্য এ গাঁজা আনা হয়। আটককৃতরা সুজন নামে এক ব্যক্তির নাম বলেছেন। তিনি হবিগঞ্জের বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!