এর আগে রোববার রাতে তাকে উপজেলার উত্তর পানান জনতা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজিদ আলী উপজেলার পানান এলাকার মৃত ইন্নছ আলীর ছেলে।
জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মজিদ মিয়াকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
.png)
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।