ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি কোরবানির পশু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২৭ জুন ২০২৩
পঞ্চগড়ে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি কোরবানির পশু
ছবি: ডেইলি বাংলাদেশ

কোরবানির ঈদ উপলক্ষে পঞ্চগড়ে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে। ফলে ক্রেতাদের পশু কিনতে ভোগান্তি পোহাতে হবে না বলে আশা করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য মতে, পঞ্চগড় জেলায় এ বছর করবানির জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৯০ হাজার ৬২টি। এর বিপরীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৯২টি গবাদিপশু। এর মধ্যে ষাঁড় ২৮ হাজার ৩২৭টি, বলদ ২৬৫টি, গাভি ১১ হাজার ৮২৮টি, মহিষ ৪০টি, ছাগল ৮৪ হাজার ৮৪২টি এবং ভেড়া ১০ হাজার ৯০টি। উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪৫ হাজার ৩৩০টি।

গরু ব্যবসায়ী সামছুদ্দীন বলেন, বাজারে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। বাইরের ব্যাপারীরা না আসায় কেনাবেচা একটু কম হচ্ছে। যেহেতু ঈদের আরো কয়েকদিন সময় আছে, এর মধ্যেই পশুর হাট জমে উঠবে।

Advertisement

পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহাম বলেন, জেলায় এবার কোরবানির চাহিদার চেয়ে গবাদিপশু বেশি প্রস্তুত রয়েছে। এরই মধ্যে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। হাটগুলোতে সুস্থ-সবল পশু বেচাকেনায় সহযোগিতার জন্য মেডিকেল টিম কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!