ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির গরু ড্রেনে, অতঃপর...

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ২৭ জুন ২০২৩
কোরবানির গরু ড্রেনে, অতঃপর...
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ড্রেনে পড়া কোরবানির গরুকে প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে নগরীর ধর্মসাগর এলাকার ড্রিমপার্ক আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

ভবনটির বাসিন্দা সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন জানান, মঙ্গলবার ভোরে লাফালাফি করতে গিয়ে ড্রেনে পড়ে যায় গরুটি। ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিল না। পরে সকাল ৯টার দিকে গরুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় গরুটি উদ্ধার করা হয়েছে। ড্রেনটি সরু হওয়ায় গরুটি উদ্ধার করতে বেগ পেতে হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!