ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে চাহিদার চেয়ে দ্বিগুণ কোরবানির পশু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ২৭ জুন ২০২৩
মেহেরপুরে চাহিদার চেয়ে দ্বিগুণ কোরবানির পশু
ছবি: ডেইলি বাংলাদেশ

এবার চাহিদার চেয়ে দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করেছে মেহেরপুর জেলাবাসী। ঈদুল আজহাকে সামনে রেখে এ জেলার মানুষ প্রতি বছর প্রতিটি বাড়ি খামারে পরিণত করে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। তাই কোরবানিযোগ্য পশু পরিচর্যায় ব্যস্ত জেলার খামারিরা।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য মতে, এ জেলায় ২৯ হাজার ৪৩০টি বাণিজ্যিক খামার ও প্রতিটি বাড়িতে গরু-ছাগল পালন করা হয়। এসব খামার ও পারিবারিক খামার থেকে কোরবানিযোগ্য পশু উৎপাদন হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫২০টি।

কোরবানির জন্য এ জেলার চাহিদা রয়েছে ৯০ হাজার ১১২টি পশু। বাকি প্রায় এক লাখ কোরবানিযোগ্য পশু ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন খামারিরা।

Advertisement

মেহেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এ জেলায় কোরবানিযোগ্য পশু হিসেবে ষাঁড়-বলদ-গাভি মিলিয়ে ৫৮ হাজার ৮৬৬টি গরু, ৫৯৫টি মহিষ, ১ লাখ ২৮ হাজার ১৬৯টি ছাগল এবং ২ হাজার ৮৯০টি ভেড়া রয়েছে। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার কোরবানি পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!