রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ঐ উপজেলার পূর্ব লাকাচুয়া এলাকার আ. রব বাঘার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার পশ্চিম লাকাচুয়া এলাকার মানিক সরদার জয়েন উদ্দিনের ভায়রার সঙ্গে মিজানুর রহমান মিজানের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। তারই ধারাবাহিকতায় গত ২০১৬ সালে ৪ আগস্ট সকালে মানিক সরদারের মেয়ে সাহিদা আক্তার নিপাকে (১২) কেক কিনে দেবে এবং শশুরবাড়ি বেড়াতে নিয়ে যাবে বলে বাড়ি থেকে নিয়ে যান মিজানুর রহমান। পরে তাকে প্রতিবেশী ওহাব আলী সরদারের বাড়ির পাশে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে খালের পাশে ফেলে রেখে যান মিজান।
.png)
এ ঘটনায় বাবা মানিক সরদার বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৪ জনের শাক্ষগ্রহণ শেষে আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, ঐ কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এমন ঘটনায় এ রায় দেন বিচারক। এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।