ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুত মসিক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২২ জুন ২০২৩
পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুত মসিক
ছবি: ডেইলি বাংলাদেশ

পশু কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।

বৃহস্পতিবার বিকেলে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্য অপসারণ বিষয়ক আলোচনা সভায় এ ঘোষণা দেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।

তিনি জানান, সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন ৪৬৫টি স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে মসিকের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, একটি এসকাভেটর, দুটি লোডার, সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহের সব গাড়ি এবং জীবাণুনাশক পানি ছিটানোর জন্য ছয়টি গাড়ি এই কাজে ব্যবহৃত হবে। কোরবানির বর্জ্য অপসারণে ব্লিচিং পাউডার ও ফিনাইল সরবরাহ করা হবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, মসিকের সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোহাব্বত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!