ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ২১ জুন ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান রিয়াজ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সন্তোসপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে ও উথলি ডিগ্রী কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১২টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে খালার বাড়ি জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন রিয়াজ। তিনি আন্দুলবাড়িয়া সড়কের সন্তোসপুর বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

জীবননগর থানার ওসি না‌সির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষ‌য়ে নিহত ক‌লেজছা‌ত্রের বাবা বা‌দী হ‌য়ে এক‌টি মামলা ক‌রে‌ছে। পু‌লি‌শ অভিযান শুরু হ‌য়ে‌ছে। ত‌বে ঘাতক ট্রাক ও চালক পা‌লি‌য়ে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়‌নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!