মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয়। এ সময় প্রতি কৃষককে পাঁচ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুকসুদপুরের উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল প্রমুখ।
.png)