গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার দুলাল মন্ডল (৩৫), আজাদুল ইসলাম (৪৪) ও আজিজুল হক খোকন (৪২)।
পুলিশ জানায়, সোমবার রাতে আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ একটি পরিত্যক্ত রেস্ট হাউজের কাছে উল্লেখিত ব্যক্তিরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসান ফোর্সসহ ঐ স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।
.png)
এ সময় তাদের থেকে ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, হাঁসুয়া, লোহার রড, হাতুড়ি, রশি উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।