ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে সাপের কামড়ে নিথর স্কুলছাত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২০ জুন ২০২৩
যশোরে সাপের কামড়ে নিথর স্কুলছাত্রী
ফাইল ফটো

যশোরের শার্শা উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাহারা খাতুন নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোরে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত সাহারা খাতুন একই গ্রামের নাসির উদ্দীন টিপু সুলতানের মেয়ে। সাহারা খাতুন গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নিজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

সাহারার পরিবার সূত্রে জানা গেছে, সাহারার বাবা চাকরির সুবাদে তার মা এবং ভাইকে নিয়ে বেনাপোলে থাকেন। সাহারা লেখাপড়ার কারণে গ্রামের বাড়িতে তার দাদির কাছে থাকতো।

সাহারার বাবা নাসির উদ্দীন বলেন, আমার মেয়ে সোমবার ফোন করে বলে- আব্বু তুমি বাড়ি এসো আমি তোমাকে দেখবো। মেয়ের কথামতো অফিসের কাজ শেষ করে বিকেলে বাড়িতে আসি। মেয়েকে নিজ হাতে রাতের খাবার খাওয়াই। খাওয়া দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ি।

সাহারার ছোট ফুফু বলেন, রাত ২টার দিকে হঠাৎ সাহারা তার দাদিকে বলে- আমার কিসে যেন কামড়িয়েছে। পরে তার বাবা ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখেন ফ্রিজের পাশে একটি সাপ। তখন বাড়ির সকলেই নিশ্চিত হন- তাকে সাপে কামড়িয়েছে। তাৎক্ষণিক সাহারার বাবা সাপটি মেরে ফেলেন এবং দ্রুত স্থানীয় একজন কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ দীর্ঘ সময় মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। তাতে সাহারা সুস্থ হওয়ার বদলে আরো খারাপ অবস্থার সৃষ্টি হয়। ভোর ৫টার দিকে পরিবারের সাহারাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন বেলা সাড়ে ১১ টার দিকে সাহারার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!