বুধবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হাসান একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলম দুপুর ১২টার দিকে বোরো ধানক্ষেতে পানি দিতে যান। এ সময় হঠাৎ তাকে বিষধর সাপ কামড় দেয়। প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)