ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ভেসে যাওয়া সেই মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ২০ জুন ২০২৩
পানিতে ভেসে যাওয়া সেই মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ শিশু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ মা দুর্লভ রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও নিখোঁজ দুই শিশু সন্তানের সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুতে উঠতে সড়কের ভাঙা পারাপারের সময় নিখোঁজ হন।

দুর্লভ রানীর স্বামী রথীন্দ্র দাশ বলেন, সোমবার সন্ধ্যার আমার স্ত্রী শাল্লা সদরে আসছিল। পরে একই দিন রাতে সে বাড়ি ফিরেনি। তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পারি নিখোঁজের সংবাদটি।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ দুই শিশু সন্তানের সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

এর আগে, সোমবার সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতুর নিচে ভাঙা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!