ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলেন ৪শ’ কৃষক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২০ জুন ২০২৩
কালীগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলেন ৪শ’ কৃষক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ৪শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/ ২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৪শ’ কৃষকের  প্রতিজনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতারা, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!