ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে তিন বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৬ জুন ২০২৩
টেকনাফে তিন বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ইসমাইল - ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের আলোচিত তিন বন্ধু হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল (৪১) টেকনাফের হাবিরছড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।

ওসি মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এরমধ্যে টেকনাফ থানা পুলিশ ভুক্তভোগী মো. রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভুক্তভোগীদের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান ওসি। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!