ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাপড়াভাঙ্গা নদীতে মিলল সাড়ে ৩ কেজির ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৬ জুন ২০২৩
খাপড়াভাঙ্গা নদীতে মিলল সাড়ে ৩ কেজির ইলিশ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা নদীতে এক জেলের জালে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে সেটি নিলামে বিক্রি করা হয়। এর আগে, আফজাল মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। 

শুক্রবার সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটির নিলাম হয়। সাগর ফিস নামের আড়তে ৮ হাজার ৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী। 

তিনি বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোনো জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে বলে মনে করি আমি। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তারই ধারাবাহিকতায় সমুদ্রে কোনো জেলেরা না থাকায় এ রকম বড় মাছগুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে। আর তাই নদীতে জেলেদের জালে এমন বড় বড় মাছ ধরা পড়ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কলাপাড়া
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!