ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১২ জুন ২০২৩
যশোরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

যশোরে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে যশোরের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুর রহিমের ছেলে শুকুর আলী, হালিম আহম্মেদের ছেলে ফিরোজ আহম্মেদ এবং মোসলেম উদ্দিনের ছেলে সোহাগ। সাজাপ্রাপ্ত সব আসামি কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাাদুজ্জামান। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ২১ মে রাতে র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকুর আলী, ফিরোজ আহম্মেদ ও সোহাগকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে যশোর শহরের রায়পাড়া মাদরাসা রোডের ব্রাক স্কুলের পাশে মাটিতে পুঁতে রাখা ৮০০ বোতল ফেনডিসিল উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ঐ তিনজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ২৩ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। এ মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!