ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছাদ থেকে পড়ে আহত বোন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২১, ১২ জুন ২০২৩
ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছাদ থেকে পড়ে আহত বোন
নীরব মোল্লা- ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নীরব মোল্লা নামে ১৩ বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ সংবাদ শুনে তিলতলা ভবনের ছাদ থেকে পড়ে বড় বোন নাজা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে পৌরশহরের চন্ডিবের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত নীরব মোল্লা ভৈরবের চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মোল্লার ছেলে। নীরব স্থানীয় ব্লুবার্ড কিন্ডার গার্ন্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নীরব। এছাড়া গুরুতর আহত নীরবের বড় বোন নাজা রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর।

Advertisement

স্থানীয়রা জানান, নীরব মোল্লা অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে মহল্লার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে শরীরের ময়লা পরিষ্কার করতে ডোবায় যায়। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় সে। পরে নীরবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনতলা ভবনের ছাদে থাকা বড় বোন নাজা মাথা ঘুরে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে নাজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভৈরব মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!