ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, কর্মচারীর কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১২ জুন ২০২৩
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, কর্মচারীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে শাহী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাধা দেওয়ার অপরাধে পেট্রল পাম্পের মিটারম্যান (কর্মচারী) মাসুদ রানা উজ্জলকে (৩৩) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। 

সোমবার দুপুরে উপজেলা সদরের বাসট্যান্ড এলাকায় ওই পেট্রল পাম্পে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন।  

তিনি জানান, বিএসটিআই’র পরিদর্শকের উপস্থিতিতে উপজেলার কয়েকটি পেট্রল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরের শাহী ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেল ক্রেতাদের কাছে সঠিক মাপে দিচ্ছেন কিনা এজন্য তেল মাপার কার্যক্রম চলছিল। এমতাবস্থায় পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল কৌশলে পাম্পের ভেতরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে অভিযানে বাধা প্রদান করেন। এরপর তাকে জেনারেটর চালু করার নির্দেশ দিলেও জেনারেটর চালু করতে তিনি অসম্মতি জানান। 

Advertisement

এ সময় বিদ্যুৎ অফিসের লাইনম্যানের উপস্থিতিতে জানতে পারি বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিএসটিআই’র এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রধান করেন। এ জন্য তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

এছাড়া কাশিমপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড টোরেজ স্ট্যাং সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পাম্পের ম্যানেজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রাজশাহী বিএসটিআই’র পরিদর্শক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!