ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১০ জুন ২০২৩
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত নজরুল ইসলাম খোকন- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার রাতে উপজেলার ধর্মপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম খোকন (৫০) উপজেলার ঐ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। পরে খোকন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!