ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে ধর্ষণ, মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৯ জুন ২০২৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ, মামলা
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুরে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে একটি মামলা হয়েছে। ঐ কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেছেন।

আসামি করা হয়েছে শাওন (২০) নামে এক যুবককে। তিনি ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরের রহম উদ্দিনের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। অপরদিকে অভিযুক্ত শাওন বাদীর ননদের মালিকানাধীন হোটেলে কাজ করতেন। সেই পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাতায়ত করতেন শাওন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরীর বাবা- মা তাকে বাসায় একা রেখে কাজের জন্য বাইরে যান।

Advertisement

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শাওন কিশোরীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজায় ধাক্কা দিলে অভিযুক্ত শাওন কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!