রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো. সুমন রূপগঞ্জের চনপাড়া এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে।
.png)
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট জানান, ২০২২ সালের ২২ জুন রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ সুমনকে গ্রেফতার করা হয়েছিল। পরে এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করে। সেই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।