বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী স্টেশন মাস্টার আসলাম হোসেন জানান, মালবাহী এমটি বগি সার্ন্টিং করার সময় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ বিষয়টি রেলের ঊর্ধ্বতন প্রকৌশলীদের জানিয়েছেন তিনি।
.png)
ঈশ্বরদীর ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) বিএম বাকিয়াত উল্লাহ জানান, ঈশ্বরদী জংশন স্টেশনে মালবাহী ট্রেনের ৭টি এমটি বগি সান্টিং করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। উল্টে যাওয়া বগি উদ্ধারের ব্যবস্থা চলছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএনটি-২) বীরবল মন্ডল জানান, উল্টে যাওয়া মালবাহী বগি রিফিল ট্রেনের মাধ্যমে উঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালবাহী বগি উল্টে গেলেও ঈশ্বরদীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।