ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ৭ জুন ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগর থানায় মাদক মামলায় ৩ বছরের ও সদর থানায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পৃথক সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের শনিবার দুপুরের দিকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

তারা হলেন, মুজিবনগরের দারিয়াপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল হালিম ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের আফছার আলীর ছেলে আব্দুল হামিদ।

Advertisement

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, একটি মাদক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত জিআর নং ৬/২০ এর ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হালিমকে এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদকে তার বাড়িতে এসআই শাহাজামালের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!