ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৬ জুন ২০২৩
কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জিলু মিয়াকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার জেলার আদর্শ সদর উপজেলার টমছম ব্রিজ এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

মো. জিলু মিয়া সিলেটের ওসমানী নগর থানার বড় ধিরারাই এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লায় রাজমিস্ত্রি পরিচয়ে কাজ করছিলেন।

র‌্যাব ১১ কোম্পানি কমান্ডার একেএম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

র‌্যাব কর্মকর্তা মুনিরুল আলম বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দুলাভাই আজগর আলীর ভাই আসমত আলীর সঙ্গে জিলু মিয়ার মারামারি হয়। এতে আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আজগর আলী সিলেট জেলার ওসমানী নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামি জিলু মিয়া পালিয়ে যান।

উক্ত মামলার আদালত জিলু মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সিলেট জেলার ওসমানী নগর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!