মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল শেখ রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার বাসাররোড এলাকার শফি শেখের ছেলে।
জানা যায়, বিকেলে জালাল ভ্যান চালিয়ে রাজশাহী শহর থেকে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক জালাল ঘটনাস্থলেই নিহত হন।
.png)
বেলপুকুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।