সোমবার মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার মে-২০২৩ মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক (পিপিএম)।
ওসি মো. জাকারিয়া বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হকের (পিপিএম) আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।
.png)