ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৫ জুন ২০২৩
পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের রাজন সাহা আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিদফতরের অভিযানে রাজন সাহার পেঁয়াজের আড়তকে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৭৫/৮৫/৮৮/৯০ টাকা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করা হয়। যার ফলে পেঁয়াজের বাজারে অরাজকতা সৃষ্টি হয়। অভিযানে হাজী আমিন উল্লাহ পেঁয়াজের আড়তকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

এ সময় অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!