ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মির্জাপুরে গরু চুরি করায় কসাই রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ৪ জুন ২০২৩
মির্জাপুরে গরু চুরি করায় কসাই রিমান্ডে
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিকেলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গ্রেফতারকৃত ওই কসাইয়ের নাম মো. সাখাওয়াত হোসেন (৩৫)। তিনি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

এ বিষয়ে মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা জানান, গত ৩১ মে রাতে মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের জিন্নাহর বাসা থেকে একটি গাভি ও একটি বকনা বাছুর এবং সোহেলের বাসা থেকে একটি বকনা বাছুর চুরি হয়। পরে জিন্নাহ মিয়া বাদী হয়ে ৩ মে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। চোরাই মালামাল হেফজতে রাখার অপরাধে রোববার ভোররাতে করটিয়া থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

Advertisement

পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহমুদুল মহসিন একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!