ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ঝড়ে গাছচাপায় আহত অটোযাত্রীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২ জুন ২০২৩
নেত্রকোণায় ঝড়ে গাছচাপায় আহত অটোযাত্রীর মৃত্যু
দুর্গাপুর থানা- ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক অটোরিকশা যাত্রী আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদম আলীর মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ঘোড়াইত নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দসাংসা গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝড়ে একটি বড় গাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এ সময় আদম আলী অটোর ভেতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

Advertisement

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!