ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস চাপায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৪, ২ জুন ২০২৩
চট্টগ্রামে বাস চাপায় নিহত ২
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় নারী ও শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) রাত ৮টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন আনুমানিক ২৫ বছরের নারী এবং আরেকজন আনুমানিক ১৭ বছরের ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি মইজ্জারটেক এলাকা থেকে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস আসলে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আনোয়ারা থেকে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!