বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী সর্জিনা খাতুন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে সর্জিনা খাতুন এবং তার পরকীয়া প্রেমিক লিটনকে আসামি করে মামলা দায়ের করেন।
.png)
তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলায় সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।