জানা যায়, প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে মনিরের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে ১৩ টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ২টি মামলায় পৃথক রায়ে ৫ বছর করে সাজা প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন গ্রামীণ ফোন কোম্পানির ভৈরবের প্রথম ডিলার ছিলেন। এছাড়া টাইলস বাজার নামে মনিরের একটি টাইলসের শোরুম ছিল।
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। জেলা ডিবি পুলিশের সহায়তায় প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে সম্পর্ক করে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.png)