ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে ধর্ষণ, ১৯ বছর পর গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৩১ মে ২০২৩
শিশুকে ধর্ষণ, ১৯ বছর পর গ্রেফতার
গ্রেফতারকৃত আ. হামিদ -ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলায় শিশুকে (১২) অপহরণের পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আ. হামিদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আ. হামিদ নেত্রকোণার পূর্বধলা থানাধীন বাড়েঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

Advertisement

ময়মনসিংহ র‌্যাব-১৪ জানায়, ২০০৩ সালের ৪ আগস্ট আ. হামিদ তার শ্যালিকাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে একটি গাড়িতে উঠিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে তিন দিন আটকে রেখে শিশুটিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। সেখানে আহত অবস্থায় রেখে বাড়িতে চলে আসেন হামিদ। পরে ঐ শিশু স্থানীয় লোকদের সহায়তায় তার বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি জানান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হামিদকে আসামি করে পূর্বধলা থানায় মামলা করেন। কিন্তু মামলার পর থেকেই পলাতক ছিলেন হামিদ। পরবর্তীতে এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে হামিদকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরো ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড্রন কমান্ডার সবুজ রানা বলেন, আ. হামিদ তার জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে ময়মনসিংহের তারাকান্দায় ছদ্মবেশে ১৯ বছর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!