বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুললাহিল মাজিদ জানান, সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গত ১০ দিন ধরে এফবি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলার ২১ জেলেকে নিয়ে পানিতে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারের কাজ শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।
উদ্ধার জেলেরা সবাই সুস্থ আছেন। তাদের সবাইকে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
.png)