জানা গেছে, গত ২০১৮ সালের ৫ জুন হাসান আল মামুনকে জেলা ছাত্রদলের সভাপতি, মো. বদিউজ্জামান রুবেলকে সাধারণ সম্পাদক ও মো. তানজিদ হাসান শাওনকে জ্যৈষ্ঠ সহ-সভাপতি করে ৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। ঐ কমিটি ঘোষণার ৩ বছর পর ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা ছাত্রদলের ৩৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
ঐ কমিটি নিয়ে নানা অভিযোগ নেতাকর্মীদের। পূর্ণাঙ্গ কমিটির সময় একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে তাদের পদ দেওয়ার অভিযোগ রয়েছে। নামমাত্র পূর্ণাঙ্গ কমিটির অনেক নেতাকর্মী পদ পেয়ে দলীয় কার্যক্রমে অংশ না নিয়ে নিজের ব্যবসা ও চাকরি করছেন। এমন কমিটি দিয়ে কোনো ছাত্র সংগঠন চলতে পারে না বলেও অভিযোগ করেন অনেকে।
.png)
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে, সেটাই মেনে নেবো।