ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২৮ মে ২০২৩
পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে ছোট্ট পুকুরে গোসলে নেমে নাঈম (৫) ও নাহিদ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

মৃত নাঈম উপজেলার চরপাড়া গ্রামের হৃদয় হোসেনের ছেলে আর নাহিদ শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের পুকুরের পাশে খেলাধুলা করছিল নাঈম ও নাহিদ। এরপর দুজনে ঐ পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে দুপুর ২টার দিকে পুকুরের মধ্যে তাদের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগ্নে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!