শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করে।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
র্যাব-৫ জানায়, মাদক ব্যবসায়ী শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন যাবত নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।