বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ঐ দিন দুপুরে উপজেলার বেলগাছি গ্রামের বাড়ির সামনের রাস্তায় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার দুপুরে তহুরা খাতুন বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
.png)