ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২১ মে ২০২৩
পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুটি আড়ত ও এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা যায়, মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে বার আউলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং ফরিদপুর বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং জাহেদ নামের একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, দেশে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানে আড়তদারদের জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজসহ ভোগ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!